বসত বাড়ির কুয়োয় পড়ে মৃত্যু চিতার - The News Lion

বসত বাড়ির কুয়োয় পড়ে মৃত্যু চিতার

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে কুয়োয় পড়ে মৃত্যু চিতার। জানা গিয়েছে শুক্রবার শিলগুড়ি মিলন মোড়ের জাদুভিটা এলাকায় বাসিন্দা মালা ছেত্রীর বাড়ির কুয়োয় কিছু পড়ার শব্দ পাওয়া যায়। এরপরই ছেত্রী পরিবারের সদস্যরা সকাল ৬.১০নাগাদ কুয়োয় উঁকি দিয়ে দেখতে পান একটি জীবন্ত চিতাবাঘ কুয়োর জলে পড়ে ছটফট করছে। আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হতেই খবর পৌছায় বনদপ্তরে। 


সুকনা বন দপ্তরের কর্মীরা এসে ওই কুয়োয় দড়ি বেঁধে চিতা বাঘটিকে উদ্ধারের চেষ্টা করতে লাগে। বেশ কিছুক্ষনের চেষ্টায় উদ্ধার হয় চিতাটি। তবে দেখা যায় ততক্ষণে মৃত্যু হয়েছে চিতা বাঘটির। বন কর্মীদের অনুমান জল ও বসত বাড়ির কুয়োর সংকীর্ণ জায়গায় শ্বাস রুদ্ধ হয়েছে চিতা বাঘটির। এদিকে ওই চিতটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সুকনা বন বিভাগে। এরপর সুকনা বনদপ্তরের রেঞ্জেই দেহেটি পুঁতে অন্তোষ্ট করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.