সেপটিক ট্যাঙ্কেএর বিষাক্ত গ্যাসে মৃত্যু ২ জন,অসুস্থ ১ জন
দি নিউজ লায়ন; শুক্রবার দুপুরে এক ব্যক্তির পায়খানার সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় ২ জনের এবং অসুস্থ হয়ে পড়ে ১ জন।মৃতদের নাম বাবুসোনা মুন্ডা(২২),মহাদেব মুন্ডা(২৩)।অসুস্থ সুমন মুন্ডা বর্তমানে ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার কুমড়োপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়দিঘী মুন্নাপাড়া এলাকার বাসিন্দা বাবুসোনা মুন্ডা,মহাদেব মুন্ডা,সুমন মুন্ডা তিন বন্ধু পেটের টানে পায়খানা কুয়া,সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করার কাজ বেচে নেয়।
তার উপরে লকডাউনে বেড়েছে দারিদ্র্য।আর সেই সময়ে ঘরে বসে থাকার চেয়ে এই কাজ বেচে নেয় তিন বন্ধু।এদিন দুপুরে তিন বন্ধু বাড়িতে খাওয়া দাওয়া করে কুমড়োপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে যায় সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে বাবুসোনা মুন্ডা,মহাদেব মুন্ডা ও সুমন মুন্ডা। সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে প্রথমে নামেন বাবুসোনা ও মহাদেব। তাদের সাড়া না পেয়ে কিছুক্ষণ পড়ে ভিতরে উঁকি মারতে যান সুমন মুন্ডা।সেপিটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসও গ্রাস করে তাকে। ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ে সে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।
তারা ৩ জন কেই উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে সুমন মন্ডার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে ডায়মন্ডহারবার হাসপাতালে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে এমন ধরনের ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment