পাহাড়ে বিজেপি জেতার রহস্যের কথা স্বীকার করে নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং - The News Lion

পাহাড়ে বিজেপি জেতার রহস্যের কথা স্বীকার করে নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং

 


দি নিউজ লায়ন;   মোর্চার দুই গোষ্ঠীর ভোট কাটাকাটিতে সুবিধা পেয়েছে বিজেপি সোমবার কার্যত স্বীকার করে নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। এদিন তামাং দাবি করেন, পাহাড়ের তিনটি আসন মিলিয়ে তারাই এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা 1 কোটি 63 লক্ষ 797। যেখানে বিজেপি পাহাড়ের চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে পেয়েছে 1 কোটি 96 লক্ষ 718 ভোট। 


অন্যদিকে বিমল গুরুং গোষ্ঠী ভোট পেয়েছে এক কোটি তিন লক্ষ 190। এ থেকেই স্পষ্ট, ভোট কাটাকাটির অঙ্কে দুটি আসন তাদের হাতছাড়া হয়েছে। আগামী দিনে পাহাড়ে শান্তি এবং উন্নয়নের ধারা আগেকার মতোই বজায় থাকবে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি জানান এই প্রথম বিধানসভায় তাদের শিবিরের নিজস্ব প্রতিনিধি থাকবেন। ফলে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে পাহাড়ের উন্নয়নে আরো গতি আসবে মুখ্যমন্ত্রী তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান বিনয় তামাং।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.