আড়াল থেকে ফিরেই একের পর এক চমক দিচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলী
দি নিউজ লায়ন; ‘রিভেঞ্জ’ নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন বুবলী। এখানে তার বিপরীতে দেখা যাবে নায়ক রোশানকে৷ আজ (৩ মে) বিকেলে রাজধানীর গুলশানে এক অভিজাত রেস্তোরায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে বুবলী ও রোশানের নাম ঘোষণা করা হবে৷ জানা গেছে, মোহাম্মদ ইকবাল ছবিটি প্রযোজনা করবেন৷ এর পরিচালনার দায়িত্বেও তিনিই থাকবেন৷
তার কাছে এ ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি অবশ্য রহস্য জিইয়ে রাখতে চাইলেন৷ বললেন, 'এখন এ নিয়ে কিছু বলতে চাই না। আরেকটু সময় নিতে চাই৷ সব ফাইনাল হলে জানাবো৷'

Post a Comment