করোনার প্রকোপ বাড়তে থাকায় হাওড়ার রেল মিউজিয়াম বন্ধের সিদ্ধান্ত নিল পূর্ব রেল - The News Lion

করোনার প্রকোপ বাড়তে থাকায় হাওড়ার রেল মিউজিয়াম বন্ধের সিদ্ধান্ত নিল পূর্ব রেল

 


দি নিউজ লায়ন;  করোনার প্রকোপ বাড়তে থাকায় হাওড়ার রেল মিউজিয়াম বন্ধের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় লাগামহীন ভাবে হাওড়ায় বাড়ছে করোনার সংক্রমণ। এবার সেই সংক্রমণে রাশ টানতে হাওড়ার রেল মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। প্রত্যেক দিন গড়ে প্রায় ৮০০ জন করোনায় আক্রান্ত হচ্ছেন জেলায়। সেই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


 প্রত্যেক দিন অনেক মানুষ হাওড়া স্টেশনের কাছেই রেল মিউজিয়ামে বেড়াতে আসতেন। সেখান থেকেই কোভিড সংক্রমণ বাড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। ২মে পর্যন্ত গত ৭ দিনে হাওড়ায় মোট ৫,৭০৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অনেকের। করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে জমায়েত এড়াতে রাজ্য সরকার ইতিমধ্যেই শপিং মল সহ অন্যান্য বড় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মুদির দোকান বাদে বাজার, দোকান সকালে ৩ ঘন্টা ও বিকেলে ২ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার করোনা পরিস্থিতিতে পূর্ব রেল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.