করোনার জেরে বন্ধ হয়ে গেল হুগলির তারকেশ্বর মন্দির - The News Lion

করোনার জেরে বন্ধ হয়ে গেল হুগলির তারকেশ্বর মন্দির

 


দি নিউজ লায়ন;   গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল গত মাসেই। এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির। রবিবার থেকে হুগলির তারকেশ্বর মন্দিরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। শনিবার মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, যেভাবে মন্দির লাগোয়া এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে তাতে আর ঝুঁকি নিয়ে মন্দির খুলে রাখা যাচ্ছে না। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আপাতত অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।


 শুধুমাত্র মন্দিরের পুরোহিতরা নির্দিষ্ট সময়ে মন্দিরে প্রবেশ করে পূজোর কাজ করবেন। এর বাইরে কোনো দর্শনার্থীকে মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে না বা কোনরকম পুজো বা অন্য কোনো ধর্মীয় কার্যকলাপ করা যাবে না। পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বস্তুত রাজ্যজুড়ে করোনা সংক্রমণ বেড়ে গেলে গতবছর মার্চ মাসে বন্ধ করে দেয়া হয় হুগলির তারকেশ্বর মন্দির।


 ওই বছর জুন মাসে এক দিনের জন্য মন্দির খোলা হলেও পরবর্তীকালে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সেপ্টেম্বর মাসে তারকেশ্বর মন্দির ফের খোলা হয়। ফেব্রুয়ারি মাস থেকে সাধারণ দর্শনার্থীদের গর্ভগৃহে প্রবেশ এবং পুজো দেওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু চলতি বছরে ফের করোনা সংক্রমণ মাথাচাড়া দিলে এপ্রিল মাসে আরো একবার দর্শনার্থীদের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। আর তার এক মাসের মধ্যে ফের বন্ধ হয়ে গেল হুগলি তারকেশ্বর মন্দির।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.