সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কার্যত চাঞ্চল্য কোচবিহার জেলা বিজেপি শিবিরে
দি নিউজ লায়ন; নির্বাচনের আগে থেকে বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছিল বিজেপির অন্দরের খবর এই গোষ্ঠী কোন্দলের জেরে বেশ কয়েকটি আসন হাতছাড়া হয়েছে তাদের নির্বাচনে ভরাডুবির পর এই কোন্দল মেটা তো দূরের কথা আরো প্রবলভাবে মাথাচাড়া দিচ্ছে জেলায় জেলায়।
শনিবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয় কোচবিহার জেলা বিজেপি শিবিরে। জেলার বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, " অনেক বছর থেকে দল করেছি। প্রায় চার বছর থেকে এক প্রকার হোলটাইমার, বড় বড় নেতাদের তৈলমর্দন তো দূরের কথা ফোনও করিনি, কিন্তু দু'দিন হল জয়েন করেই গোপন মিটিং ! আমরাই যেন বাইরের আজ। তারা কোথায়? আজও আমার ভাইয়েরা জঙ্গলে ফোন আসছে।' তার এই লেখা থেকে স্পষ্ট বিজেপির আভ্যন্তরীণ কলহ আদি বনাম নব্যের লড়াই কোচবিহার জেলায় রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, বিজেপিতে মোহভঙ্গ সাধারণ মানুষের অবশ্যই হবে। শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই অনেকেই যোগাযোগ করেছেন তৃণমূল রাজ্য নেতৃত্ব এর সাথে। জেলা বিজেপির আহ্বায়ক অভিজিৎ সরকারের সাফাই, বর্তমানে করোনা পরিস্থিতি হওয়ার কারণে বড় ধরনের কর্মীদের একত্রিত করে আন্দোলন করা সম্ভব হচ্ছে না। এতে কর্মীদের সুরক্ষার কথাই মাথায় রাখা হচ্ছে, আমরা প্রশাসনিক স্তরে যথেষ্ট চাপ সৃষ্টি করছি যাতে কোচবিহার অবিলম্বে শান্তিপূর্ণ হয়ে ওঠে। কার্য কর্তারা কর্মীদের পাশে রয়েছেন, বেশ কিছু এলাকায় সন্ত্রাস এর ফলে কার্য কর্তারা পৌছতে পারছেন না।


Post a Comment