বাজ পড়ে মৃত্যু হাওড়ায় - The News Lion

বাজ পড়ে মৃত্যু হাওড়ায়

 


দি নিউজ লায়ন; মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়।


 গুরুতর আহত মা রেবা বিশ্বাস হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হন। পাশাপাশি সূত্রের খবর, এদিন রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলার। তিনি হাওড়ার বাকসাড়া সাতঘড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.