জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল রাজ্য সরকার - The News Lion

জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল রাজ্য সরকার

 


দি নিউজ লায়ন;  জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করল রাজ্য সরকার। মার্চ মাসে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের সমস্ত পুরসভার পুর প্রশাসকদের সরিয়ে দেওয়া হয় তাদের পদ থেকে। স্বাভাবিকভাবেই জিটিএ চেয়ারম্যানের পদ থেকে অনিত থাপাকে সরতে হয়। সেই সময় প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছিল জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা কে। এই পদে তাকেই ফের নিয়োগ করল রাজ্য সরকার। পরবর্তী কোন নির্দেশিকা না আসা পর্যন্ত জিটিএ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তাকেই দায়িত্ব সামলানোর নির্দেশ দেয়া হয়েছে।


 অর্থাৎ, অনিত থাপাকে জিটিএ চেয়ারম্যান পদে আর ফেরানো হলো না। জিটিএ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 3 তারিখ এ ব্যাপারে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছিল। মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এ প্রসঙ্গে অনিত থাপার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিনয় তামাং শিবিরের কোন নেতা ও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.