মোহনপুরে দুটি ডিব্বা ভর্তি বোমা উদ্ধার - The News Lion

মোহনপুরে দুটি ডিব্বা ভর্তি বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অধীন মোহনপুর ব্লকের শিয়ালসাই অঞ্চলের মথুরিবাড় গ্রামের বিজেপি  নেতৃত্ব চিন্টু শাসমলের বাড়ি সংলগ্ন স্থানে দুটি ডিব্বা ভর্তি বোমা উদ্ধার করেছে মোহনপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বেলাপ্রায় ১১টা নাগাদ  মোহনপুর থানার পুলিশ মথুরিবাড় গ্রামে গিয়ে তল্লাশি চালিয়ে বিজেপি নেতা চিন্টু শাসমল এর বাড়ির কাছ থেকে দুটি ডিব্বা ভর্তি বোমা উদ্ধার হয়। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মোহনপুর থানার পুলিশ বোমা গুলি উদ্ধার  করে তা নিষ্ক্রিয় করে দেয়।বোমা গুলি শক্তিশালী ছিল বলে জানা যায়।


তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র অভিযোগ করে বলেন বিজেপি জিতলে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে এগুলো প্রয়োগের উদ্দেশ্যেই এগুলো স্থানীয় বিজেপি নেতৃত্বরা তৈরী করে গোপনে মজুত করেছিল। কিন্তু দাঁতন বিধানসভা কেন্দ্রের মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান কে ভোট দিয়ে দ্বিতীয়বার  বিধায়ক নির্বাচিত করেছেন।তাই তিনি যারা বোমা মজুত করেছিল তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করার জন্য মোহনপুর থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।তবে ওই বোমা মজুত নিয়ে ওই এলাকার বিজেপি নেতাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.