করোণা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সদ্য তৃণমূলের বিজয়ী মহিলা প্রার্থী
দি নিউজ লায়ন; নির্বাচনের ফল বেরিয়ে যাওয়ার পরেই তৃণমূলের নওদা বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী বিধায়ক শাহিনা মমতাজ খান করোণা আক্রান্ত হলেন। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অসুস্থ বোধ করায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।২০২১-এর বিধানসভা নির্বাচনে ৭৪,১৫৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহিনা।
ফলপ্রকাশের দিনেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে শোনা গিয়েছে। তারপরে করোনা পরীক্ষায় তাঁর সংক্রমণ ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে এদিন ভর্তি করা হয়। পরিবারের সূত্রে জানা গিয়েছে, তিনি স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া করছেন, শ্বাসকষ্টও বিশেষ নেই। তবে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।তাঁর পরিবারের বাকিরাও এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। বিধায়কের তরফ থেকে এলাকাবাসীকে সাবধানে থাকার বার্তা দেয়া হয় এদিন।

Post a Comment