পাথরপাড়া গ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার পাঁচ - The News Lion

পাথরপাড়া গ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার পাঁচ

 


দি নিউজ লায়ন;   বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল জুড়ে তৃণমূলের সবুজ ঝড়ে সাফ হয়ে গিয়েছে বিজেপি। জঙ্গলমহলের অধীন শালবনি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো বিপুল ভোটে নির্বাচিত হয়ে তৃতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে হেরে গিয়ে জঙ্গলমহলে তাণ্ডব শুরু করেছে বিজেপি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়। 


শালবনি বিধানসভা কেন্দ্রে বিজেপি হেরে যাওয়ায় সোমবার রাতে তৃণমূল কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বিজেপি কর্মী ও সমর্থকরা। শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি  ব্লকের ভীমপুর অঞ্চলের পাথরপাড়া গ্রামে  সোমবার রাতে আচমকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠে। ধারালো অস্ত্র দিয়ে বিজেপির লোকেরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। 


বিজেপি কর্মীদের হাত থেকে রেহাই পায়নি তপন মাহাতো, তরুণ মাহাতো নামে প্রায় ৬৫ বছর বয়সী দুই জন তৃণমূল কংগ্রেসের কর্মী ।এছাড়াও সুশীল মাহাতো ও সৌভিক মাহাতো নামে দুই জন তরুণ তৃণমূল কংগ্রেসের কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী শিশির মাহাতো বলেন বিজেপি হেরে যাওয়ায় বিজেপি কর্মীরা জঙ্গলমহল জুড়ে তাণ্ডব শুরু করেছে। সোমবার রাতে পাথরপাড়া গ্রামে গিয়ে সুশীল মাহাতো কে তার বাড়ি থেকে টেনে বার করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 


সেই সময় তাকে বাঁচাতে গেলে সৌভিক মাহাতো ,তরুণ মাহাতো ও তপন মাহাতো কে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীরা আঘাত করে।আহত চারজন তৃণমূল কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের শালবনির  নবনির্বাচিত বিধায়ক শ্রীকান্ত মাহাতো ওই ঘটনার তীব্র নিন্দা করেছে। তিনি শালবনি বিধানসভার সর্বস্তরের প্রতিটি মানুষের কাছে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান ।তিনি বলেন নির্বাচনে জয়-পরাজয় থাকে। 


তা বলে হিংসা ও সন্ত্রাস সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজেপি যেভাবে আগুন নিয়ে খেলা করছে তা অতি নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। তবে বিজেপি দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে পাথরপাড়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর পাথরপাড়া  গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক শ্রীকান্ত মাহাতো দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।সেই সঙ্গে বিজেপি যেভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা শুরু করেছে তাও তিনি বন্ধ করার আবেদন করেছেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় ওই এলাকায় পুলিশ টহল দারির কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.