হরিশচন্দ্রপুর ব্যবসায়ী এবং রেশন ডিলারদের ভ্যাকসিন দেওয়া শুরু হলো - The News Lion

হরিশচন্দ্রপুর ব্যবসায়ী এবং রেশন ডিলারদের ভ্যাকসিন দেওয়া শুরু হলো

 


দি নিউজ লায়ন;    রাজ্য সরকারের নির্দেশে এবং স্থানীয় ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার মালদা জেলার হরিশচন্দ্রপুর ১ এবং ২  ব্লকে ব্যবসায়ী এবং রেশন ডিলারদের ভ্যাকসিন দেওয়া হলো। এদিন দুটি ব্লকেই প্রায় ৩০০ জন করে ব্যবসায়ী এবং ২০০ জন রেশন ডিলার ও কর্মীদের ভ্যাক্সিন দেওয়া হয়। এদিন ভ্যাকসিন পেয়ে খুশি ব্যবসায়ী ও রেশন ডিলার মহল। 


হরিশ্চন্দ্রপুর এলাকায় বৃহৎ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সকলকেই ভ্যাকসিন দেওয়া হয়। হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ গুপ্তা বলেন," রাজ্য সরকার ঘোষণা করেছিল ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্লকে আবেদন করা হয়েছিল। এদিন চাচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের রেশন ডিলার এবং ডিলারের কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সঙ্গে সমস্ত ব্যবসায়ীদেরও দেওয়া হচ্ছে।


এদিন ভ্যাকসিন নিতে এসে উপস্থিত ব্যবসায়ীরা বলেন,  প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতদিন ভ্যাকসিন পাওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলাম কিন্তু এদিন করোনার ভ্যাকসিন পেয়ে খুশি ব্যবসায়ী মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.