রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানালেন জুন মালিয়া - The News Lion

রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানালেন জুন মালিয়া

 


দি নিউজ লায়ন;   মেদিনীপুর বিধানসভার  বিধায়ক জুন মালিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় , করোনা মহামারীর কালে রক্ত সংকট মেটাতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  বাঁকিবাঁধ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়  স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের হলে । 


দুদিনের প্রস্তুতিতেই রক্তদান শিবিরে ৫৭ জন রক্ত দাতা রক্ত দান করেন।  রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত হন বিধায়ক জুন মালিয়া, শালবনী  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ  নেপাল সিংহ,  শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি ,শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সন্দীপ সিংহ, বাঁকিবাঁধ  অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষীকান্ত ভুঁইয়া , চেয়ারম্যান রামপদ মাহাতো , প্রধান কৌশিক দলই , শেখ ইমরান সহ আরো অনেকে। 


রক্তদান শিবিরে রক্তদাতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া  বলেন করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত সকলকে তিনি স্বেচ্ছায় রক্তদান করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন এই রক্তদান মহৎ দান ।তাই তিনি রক্তদান শিবির করার জন্য বিভিন্ন সংগঠনের কাছে আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.