মেদিনীপুরে তৃণমূলের উদোগে খাবার বিতরণ - The News Lion

মেদিনীপুরে তৃণমূলের উদোগে খাবার বিতরণ

 


দি নিউজ লায়ন;    করোনা পরিস্থিতির জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনেরা চরম দুর্ভোগে পড়েছেন মেদিনীপুর শহরের হোটেল ও খাওয়ার দোকান গুলি বন্ধ থাকার জন্য । তাই মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে  আসা রোগীর আত্মীয় স্বজনদের পাশাপাশি গরিব মানুষদের রান্না করা খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। শুক্রবার সেই উদ্যোগ পঞ্চম দিনে পড়েছে।


 তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বনাথ পাণ্ডব, সুজয় হাজরা,গোপাল সাহা, সৌরভ বসু সহ  তৃণমূল এর অন্যান্য নেতারা হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনদের পাশাপাশি দরিদ্র মানুষদের হাতে দুপুরের রান্না করা খাবার তুলে দেন। সেই সঙ্গে মেদিনীপুর শহরে করোনা আক্রান্ত মানুষদের পরিবারের  জন্য তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। 


তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা বলেন যতদিন লকডাউন চলবে ততদিন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে হাসপাতালে আসা রোগীর আত্মীয় স্বজনদের হাতে খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় থাকা গরিব মানুষদের খাবার বিতরণ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীর আত্মীয় স্বজনেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.