গলায় হাঁসুয়ার কোপ লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি - The News Lion

গলায় হাঁসুয়ার কোপ লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

 


দি নিউজ লায়ন;    গলায় হাঁসুয়ার কোপ নিয়ে নিজেই আত্মঘাতী হলেন এক ব্যক্তি ।রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই  ৯ নং অঞ্চলের পানপাড়া গ্রামে। ভীমসেন চাতার নামের  ৫৫ বছর বয়সী এক মানাসিক ভারসাম্যহীন ব্যাক্তি হাঁসুয়া দিয়ে  নিজের গলা কেটে আত্মঘাতী হন। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । 


পরে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে  সবং থানার পুলিশ। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির ছেলে শম্ভু চাতার জানান তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন,তাই মাঝেমাঝেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তাই বাড়ির লোক তাকে চোখে চোখে রাখত না । রবিবার সকালের দিকে বাড়ির  সকলে যখন  মাঠে কাজে বেরিয়ে যায় তখনই এই ঘটনা ঘটিয়েছে বলে তার দাবি। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.