মাটি বোঝাই ভ্যান উল্টে মৃত খালাসী,গুরুতর আহত চালক - The News Lion

মাটি বোঝাই ভ্যান উল্টে মৃত খালাসী,গুরুতর আহত চালক

 


দি নিউজ লায়ন;   ইঞ্জিন চালিত ভ্যানে মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার কারণে মৃত্যু হয় খালাসির, গুরুতর আহত হয় ভ্যান চালকের।ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়।জানা গিয়েছে মৃত খালাসীর নাম শুভ দোলই, বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।


স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেল নাগাদ খুকুড়দহ থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তার পাশে  ভ্যান টি উল্টে যাওয়ায় এই ঘটনাটি ঘটে।


 ঘটনা স্থলেই মারা গিয়েছে ওই ভ্যানের খালাসী,এরপর গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য দাসপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.