ইটভাটার গর্তে পড়ে নিহত 3 শিশু - The News Lion

ইটভাটার গর্তে পড়ে নিহত 3 শিশু

 


দি নিউজ লায়ন;    ইটভাটার গর্তে পড়ে মৃত্যু হল 3 শিশুর। মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানিতলায়। নিহতরা হল সাদিকুল শেখ (৮), আশা খাতুন (৮) এবং রহিদ শেখ (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর এলাকায় একটি ইটভাটায় গর্ত কাটার কাজ চলছিল। একটি গর্তের প্রায় পুরোটাই জলে ভর্তি ছিল। রবিবার সকালে ইটভাটা এলাকায় খেলছিল কয়েকজন শিশু। তাদের মধ্যে তিনজন কোনভাবে ওই জলভর্তি গর্তে পড়ে যায়। 


প্রায় ঘন্টা খানেক পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে যখন সেখানে যায় ততক্ষণে 3 জনের মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনিভাবে ইটভাটায় মাটিকাটা হচ্ছিল যে কারণে ওই গর্ত তৈরি হয়। গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে ভরে গিয়েছিল গর্তে। শিশুরা বুঝতে না পেরে জলে নেমে তলিয়ে যায়।


 তাদের আরো অভিযোগ যেখানে এত গভীর গর্ত রয়েছে সেখানে কেন ঘিরে দেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের এব্যাপারে কোনরকম সতর্ক করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটভাটায় কারা মাটি কাটছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইটভাটার মালিকের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনায় যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.