প্লাস্টিকের জার বন্দি কয়েক লক্ষ্য বেআইনি ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার
দি নিউজ লায়ন; প্লাস্টিকের জার বন্দি কয়েক লক্ষ্য বেআইনি ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করলো এসটিএফ। সোমবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকা থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসটিএফ কর্তারা। প্রাথমিক তদন্তের পর ধৃতদের তুলে দেওয়া হয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে। মঙ্গলবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৮ লক্ষ টাকা। তিনটি প্লাস্টিকের জারে বন্দি করে ইয়াবা ট্যাবলেটগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল মাদক কারবারি চক্র। কিন্তু এত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কোথা থেকে ধৃতেরা সংগ্রহ করেছিলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এনামুল হক (৪১) , সানি সেখ (৪৮) এবং রুস্তম শেখ (৪০)। ধৃত প্রথমজনের বাড়ি বৈষ্ণবনগর থানার গোলাপগঞ্জ এলাকায় । অপর দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ধৃত তিন মাদক কারবারি তিনটি প্লাস্টিকের জার সিল প্যাক অবস্থায় বেআইনি ও ইয়াবা ট্যাবলেট গুলি মজুত করে মালদা শহরের দিকে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছিল । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এগুলি সীমান্তের তারকাটা পেরিয়েই ওপারেই পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীরা। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে এসটিএফ কর্তারা। এরপরই গভীর রাতে ওই তিনজনকে এত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।


Post a Comment