করোনা যুদ্ধে লড়তে চেয়ে চিঠি জঙ্গল মহলের সমাজসেবী শিক্ষক সুব্রত মহাপাত্রের
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া কৃষ্ণ চন্দ্র মেমোরিয়াল হাইস্কুল (উ:মা:)এর সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোভিড সচেতনতা মুলক কর্মসূচিতে নিজেকে মুক্ত করতে চেয়ে চিঠি লিখলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক অর্ঘ্য ঘোষকে উদ্দেশ্য করে।
এই মহামারীতে স্কুল কলেজ সব বন্ধ। মাসের ৬-৭ দিন দিন মিড ডে মিলের চাল ডাল বিতরণ ও তার প্রস্তুতির জন্য স্কুলে যেতে হয় শিক্ষক শিক্ষিকা দের। অন লাইন ক্লাস চলছে ঠিকই তবে অনেক ক্ষেত্রেই আশাপ্রদ নয়। সুব্রত মহাপাত্র জানান ,তিনি একই স্কুলে প্রায় ২১ বছর শিক্ষাদানে ব্রতী রয়েছেন। শিক্ষাদানের পাশাপাশি এই কোভিড পরিস্থিতিতে শুধু শুধু ঘরে বসে না থেকে মানুষজনের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য বলে মনে করেন।
সুব্রত মহাপাত্র এলাকার এক জনপ্রিয় মাস্টার মশাই। উনি স্কুল বন্ধের আগে ও পরে থ্যালাসেমিয়া ও চোলাই মদ নিয়ে পোস্টার ছাপিয়ে সচেতনতা মূলক অভিযান চালিয়ে যাচ্ছেন। মাস্টার মশাই এর এই উদার মানসিকতা সরকারি স্তরে প্রসংশিত হয়েছে।

Post a Comment