করোনার দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন ৭০ লাখ মানুষ - The News Lion

করোনার দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন ৭০ লাখ মানুষ

 


দি নিউজ লায়ন;      করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার বিশ্ব। পিছিয়ে নেই ভারতও।  গত বছরও লকডাউনের পর আবার যখন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক সেই সময়ই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণের হার চার লাখের কাছাকাছি ফলে আশঙ্কা বাড়ছে চাকরির বাজার নিয়েও। এই বিষয় উপদেষ্টা সংস্থা সিএমআইই-র সমীক্ষা বলছে, এপ্রিলে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে চার মাসের সর্বোচ্চ অংকে (৭.৯৭)শতাংশ। শুধু তাই নয় গত মাসে দেশে মার্চের তুলনায় কাজ হারিয়েছেন ৭০ লাখ কর্মী। 

 

যখন দেশের বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে আংশিক লকডাউন সেখানে আগামী কয়েক মাসে বেকারত্বের ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায়, সেই বিষয়ে নজর দেওয়াটাও জরুরি বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। ইতিমধ্যেই বেকারত্বের হার ৯.৭৮ শতাংশ। এইরকম চলতে থাকলে আগামী দিনগুলিতে চাকরির বাজার যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা। এক্ষেত্রে একদিকে যেমন বেকারত্ব মাথাচাড়া দিচ্ছে অন্যদিকে ক’জনই বা এরপর চাকরির দিকে আসবে তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইযাচ্ছে।  লকডাউনের সময় বহু লোক যেমন চাকরি হারিয়েছিল, তেমনই অনেকে চাকরির আশা নেই ভেবে এবং সংক্রমণের ভয়ে নিজেই সেই দিক থেকে সরে এসেছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.