ইমাম দের ঈদের শুভেচ্ছা জানালেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী - The News Lion

ইমাম দের ঈদের শুভেচ্ছা জানালেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী

 


দি নিউজ লায়ন;  শুক্রবার পবিত্র ঈদ উপলক্ষে ঝাড়গ্রাম জেলার  গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তরগত বেলিয়াবেড়া থানার আসনবনি ও জাহানপুর মসজিদ প্রাঙ্গনে গিয়ে বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে ইমাম ও  মুসলিম সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


পবিত্র ঈদ উৎসব উপলক্ষ্যে শুক্রবার ফুল মিষ্টি দিয়ে ইমামদের শুভেচ্ছা জানালেন ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বেলইয়াবেড়া থানার পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা  শুক্রবার বাড়িতে ঈদের বিশেষ নামাজ পড়ার আয়োজন করেছিল ।


করোনা  পরিস্থিতির জন্য মসজিদে বেশি মানুষের জমায়েত নিষেধ করেছিল বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন । পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের অনুষ্ঠান করায় খুশি পুলিশ প্রশাসনের আধিকারিকরা।সেই সঙ্গে মসজিদ প্রাঙ্গন থেকে মসজিদ এর ইমামরা ঐএলাকার মানুষ জনকে করোনা নিয়ে সকলকে সচেতন হওয়ার এবং মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.