বিপুল মাদকসহ গ্রেপ্তার মহিলা পাচারকারী - The News Lion

বিপুল মাদকসহ গ্রেপ্তার মহিলা পাচারকারী

  


দি নিউজ লায়ন;  মাদক পাচারের কাজে যুক্ত থাকায় এক মহিলা পান্ডা কে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় এদিন উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। রানিতলা থানার দেবাইপুরে অভিযান চালিয়ে পুলিস  ফেন্সিডিল সহ ঐ মহিলাকে গ্রেপ্তার করে।  ধৃত মহিলা কারবারির নাম রোজিনা বিবি।


 তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, ওই মহিলা বাড়িতেই  ফেন্সিডিলের কারবার চালাচ্ছিল। স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে  ওই মহিলা কারবারির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ১০৬ বোতল বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.