ক্যানিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
দি নিউজ লায়ন; শুক্রবার ভোরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম মিয়ারব মণ্ডল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দিঘীরপাড় অঞ্চলের পরাণীখেকো এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পরাণীখেকো এলাকায় মিয়ারব মণ্ডলের বাড়িতে তল্লাশির সময় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র,একটি কার্তুজ ও তিনটি বোমা উদ্ধার করে।
ক্যানিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১আর এই ঘটনায় মিয়ারব মন্ডল কে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।এদিকে এই সমস্ত বোমা এবং আগ্নেয়াস্ত্র ও বোমা কি কারণে বাড়িতে রেখে ছিল,কোথা থেকে এনেছিল এবং আর কে বা কারা এই ঘটনায় জড়তি রয়েছে সে বিষয়ে ধৃত দুষ্কৃতি কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।পুলিশ জানান অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,এক রাউন্ড কার্তুজ,তিনটি বোমা উদ্ধার করা হয়।

Post a Comment