দেগঙ্গায় তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা আইএসএফ-এর - The News Lion

দেগঙ্গায় তৃণমূলের মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা আইএসএফ-এর

 


দি নিউজ লায়ন; বৃহস্পতিবার রাতে আই এস এফ এবং তৃণমূলের সংঘর্ষের ঘটনায় ছড়াল দেগঙ্গা থানার চাপাতলা পঞ্চায়েত এলাকায়।আই এস এফের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সহ চার তৃণমূল কর্মী। স্থানীয় সুত্রে জানা গেছে চাপাতলা পঞ্চায়েতের পারুলিয়া গ্রামের ১৬৫ নম্বর বুথে এবারের নির্বাচনে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছিল আই এস এফ। ফলে ভোটের পর থেকেই পারুলিয়া গ্রামে একটা চাপা উত্তেজনা ছিল।


অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০,১২ জন আই এস এফের কর্মী সমর্থকরা চড়াও হয় পঞ্চায়েত সদস্যা মনিরা সুলতানার বাড়ি। তাকে মারধর করা হয়। বাশ দিয়ে তার মাথায় আঘাত করে আই এস এফের কর্মীরা। মনিরাকে রক্ষা করতে এগিয়ে এলে আক্রান্ত হম তার স্বামী সহ চার জন তৃণমূল কর্মী।স্থানীয় লোকজন ছুটে এলে চম্পট দেয় আই এস এফের কর্মীরা। আহতদের নিয়ে আসা হয়েছে দেগঙ্গার বিশ্বনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। 


চাপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরি বলেন ভোটের আগে থেকেই আই এস এফের কর্মীরা পারুলিয়া গ্রামে সন্ত্রাস চালাচ্ছে।১৬৫ নম্বর বুথে জয়ী হওয়ার পরেই তারা পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা চালায়।মারধর করে। দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে চাপাতলার পাতুলিয়া গ্রামের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার উপর নজর রাখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.