রাজারহাট-নিউটাউন শিল্পনগরীতে শিল্পপতিদের আগ্রহী করে তুলতে একটি বই প্রকাশ করল এন.কে.ডি.এ দফতর
দি নিউজ লায়ন; রাজারহাট-নিউটাউন শিল্পনগরীতে শিল্পপতিদের আগ্রহী করে তুলতে একটি বই প্রকাশ করল এন.কে.ডি.এ দফতর।যে বইতে এই শিল্পনগরীর কোথায় কোথায় কতটা পরিমাণ ফাঁকা জমি পড়ে আছে তার বিস্তারিত তথ্য দেওয়া আছে বলে জানালেন এন.কে.ডি.এ-র চেয়ারম্যান দেবাশিস সেন।
এছাড়াও এখানে শিল্প কারখানা গড়ে তুললে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তার তথ্যও দেওয়া আছে বলে জানালেন তিনি।মূলত কর্ম সংস্থানের উদ্যোগে এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান দেবাশিসবাবু।এদিন নগরোন্নয়ন দফতরের দায়িত্ব নিয়ে এই বইটি প্রকাশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী সাধন পান্ডে।

Post a Comment