হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিলেন সৌম্য রায় - The News Lion

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের দায়িত্ব নিলেন সৌম্য রায়

 


দি নিউজ লায়ন;  হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার হিসেবে পুনরায় দায়িত্ব নিলেন সৌম্য রায়। তিনি শ্রী হরি পান্ডের স্থলাভিষিক্ত হলেন। সূত্রের খবর সোমবার শ্রী হরি পান্ডের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন সৌম্য রায়।


প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে এবারে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করে বিধায়ক হয়েছেন পুলিশ সুপারের স্ত্রী লাভলি মৈত্র। আর নির্বাচনের আগে এই বিষয়টিকে নিয়ে আসরে নেমেছিল বিজেপি। নির্বাচনের নিরপেক্ষতার প্রয়োজনে সৌম্য রায়কে পুলিশ সুপারের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল বিজেপির হাওড়া গ্রামীণ জেলা নেতৃত্ব। আর এরপরেই কমিশন সৌম্য রায়কে সরিয়ে সেই জায়গায় শ্রী হরি পান্ডেকে দায়িত্ব দেয়। যদিও নির্বাচন মিটতেই রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় সবাইকে তার পুরানো জায়গায় ফিরিয়ে আনা হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.