সেফ হোম হচ্ছে সেন্ট জোসেফ ক‍্যাম্পাস কালিম্পং পলিটেকনিক কলেজ - The News Lion

সেফ হোম হচ্ছে সেন্ট জোসেফ ক‍্যাম্পাস কালিম্পং পলিটেকনিক কলেজ

 


দি নিউজ লায়ন;    পাহাড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই পরিস্থিতিতে এবার 'সেফ হোম' হচ্ছে সেন্ট জোসেফ ক‍্যাম্পাস। মঙ্গলবার সেন্ট জোসেফ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাহাড়ের চাবাগান গুলিতে এবং গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে এই পরিস্থিতিতে যাতে সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় সেই লক্ষ্যে সেন্ট জোসেফ স্কুল এবং কলেজ দুটি ক্যাম্পাসই সেফ হোম করার জন্য জেলা এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়। সেই আবেদনে প্রাথমিক সাড়া মিলেছে। আপাতত ঠিক হয়েছে সেন্ট জোসেফ কলেজের ক্যাম্পিয়ান হলে 50 শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে। পরে এই শয‍্যা সংখ্যা আরো বাড়ানো হতে পারে। 


এছাড়া সেন্ট জোসেফ স্কুল ক্যাম্পাসে এই ধরনের কোন আইসোলেশন ওয়ার্ড বা সেফ হোম করা যায় কিনা সে ব্যাপারেও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের খতিয়ে দেখার পরামর্শ দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি এই সেফ হোম বা আইসোলেশন ওয়ার্ডে যারা থাকবেন তাদের নিখরচায় চিকিৎসা এবং খাবারের বন্দোবস্ত করবে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়া অক্সিজেন বেডের বন্দোবস্ত করা যায় কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তারা। চিকিৎসার বিভিন্ন উপকরণ সরঞ্জাম দিও তারা সাহায্য করতে চান বলে জানানো হয়েছে। 


সেন্ট জোসেফ ক্যাম্পাসের পাশাপাশি কালিম্পং এর পলিটেকনিক কলেজকেও সেফ হোম হিসেবে গড়ে তোলা হচ্ছে। কালিম্পং পুরসভার চেয়ারম্যান রবি প্রধান এ প্রসঙ্গে জানিয়েছেন, পাহাড়ের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের ওপর যাতে চাপ না বাড়ে তার জন্য কালিম্পং পলিটেকনিক কলেজকে সেফ হোম করা হচ্ছে। আপাতত এখানে চল্লিশটি বেড থাকবে। এর মধ্যে পাঁচটি বেডে অক্সিজেনের সুবিধা থাকবে।পরে বেডের সংখ্যা বাড়িয়ে 50 করা হবে। বেশিরভাগ বেডেই যাতে অক্সিজেনের বন্দোবস্ত করা যায় তার জন্য চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি খুব দ্রুত কালিম্পংয়ে কোভিড আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে তাদের শেষকৃত্যের জন্য পৃথক বন্দোবস্ত করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.