কেশিয়াড়িতে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে।রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার হলে ও বিজেপির ভরাডুবি হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি দলের শক্ত ঘাঁটি কেশিয়াড়ি তে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মু দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছেন।
তাই মঙ্গলবার সন্ধ্যায় কেশিয়াড়ি তে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে কেশিয়াড়ী ব্লকের বেগমপুর এলাকার প্রায় ২০০ জন বিজেপির কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক রাউৎ, তৃণমূল কংগ্রেস নেতা পবিত্র সিট সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের কেশিয়াড়ী ব্লক সভাপতি অশোক রাউৎ বলেন আগামী দিনে কেশিয়াড়ি তে বিজেপির কোন অস্তিত্ব থাকবে না ।তাই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এর হিড়িক শুরু হয়েছে।

Post a Comment