নবদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল একাধিক টোটো চালক - The News Lion

নবদ্বীপে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল একাধিক টোটো চালক

 


দি নিউজ লায়ন; নদিয়ার নবদ্বীপ স্টেশন রোডে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রভাবিত একাধিক টোটো চালকরা। রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর থেকেই রাজ্য সহ জেলায় জেলায় চলছে দলবদলের খেলা। পাশাপাশি এই দলবদলের খেলা শুরু হয়েছে নবদ্বীপেও। সম্প্রীতি নবদ্বীপ ব্লকের মাজদিয়া বেলডাঙ্গায় একাধিক বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন। এরপর এদিন নবদ্বীপ ধাম স্টেশন লাগোয়া ১ নম্বর টোটো স্ট্যান্ড থেকে প্রায় ৫০ জনেরও বেশি টোটো চালকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।


 যোগদান পর্ব শেষ হতেই সবুজ আবীর খেলায় মেতে উঠে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনী দিলেন টোটো চালকেরা। এ বিষয়ে এক টোটো চালক বলেন, বিজেপি আমাদের ভয় দেখিয়েছে এবং অনেক অত্যাচার করেছে আমাদের ওপর। তাই আমরা আমাদের কাজের ভয়ে বিজেপিতে যেতে বাধ্য হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই আমরা আবার স্বেচ্ছায় আমাদের এই পুরনো দলে ফিরে এসেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.