করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়
দি নিউজ লায়ন; করোনায় আক্রান্ত সন্ধ্যা রায়। শনিবার সকালে উডল্যান্ডস হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। কিছুদিন ধরেই সর্দি-জ্বরে ভুগছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান বুকে কফ বসে রয়েছে তাঁর। তাই খুব দেরি না করে করোনা পরীক্ষা করা হয় তাঁর।
কিছুক্ষণ ডাক্তারের তত্বাবধানে রাখা হয় তাঁকে। এরপর বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসকেরা। হোম আইসোলেশনে থাকার কথা বলা হয় তাঁকে। শুক্রবার রাতে রিপোর্ট পজেটিভ আসে। তারপরই সন্ধ্যা রায়কে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের কেউই রিস্ক নিতে চান নি। করন অভিনেত্রীর বয়স হয়েছে। ৮০ বছর বয়স তাঁর। বয়সজনিত কারণেই সবসময় যাতে চিকিৎসকের তত্বাবধানে রাখতেই হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে।
আপাতত কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন তিনি। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

Post a Comment