গড়িয়া শুট আউট কান্ডে গ্রেফতার পুলিশের এক কনস্টেবল
দি নিউজ লায়ন; গড়িয়া শুট আউট কান্ডে গ্রেফতার পুলিশের এক কনস্টেবল। নাম মলয় কুমার পাইক। তাকে শুক্রবার রাতে দমদম থেকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারপতি তা মঞ্জুর করেছেন। এই ঘটনায় এখনও উদ্ধার করা যায়নি আগ্নেয়াস্ত্র। তা কোথায় খতিয়ে দেখা হচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে।
প্রকাশ্যে শুট আউট এক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায়। বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে বিকাশের ডান পায়ে। রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও পড়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় মলয় নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কার্ত্তিক নামে আরও এক যুবক আহত হয়েছেন।

Post a Comment