শিলিগুড়ি ডেন্টাল কলেজের অডিটোরিয়য়ামে করোনা চিকিৎসার ভাবনা
দি নিউজ লায়ন; শিলিগুড়ি ডেন্টাল কলেজের অডিটোরিয়য়ামে করোনা চিকিৎসার ভাবনা। ইতিমধ্যেই রুগী কল্যাণ সমিতি থেকে সেই প্রস্তাব পাঠানো হয়েছে শিলিগুড়ি ডেন্টাল কলেজে। রাজ্য সরকারের তরফে বিশাল লাক্সারি প্রেক্ষাগৃহ ডেন্টাল কলেজে জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বরে তৈরি করা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডেন্টাল কলেজের বিভিন্ন অনুষ্ঠানগুলি বিশাল আয়তনের এই অডিটোরিয়ামেই হয়ে থাকে। আর এবারে করোনা আক্রান্তদের চিকিৎসা কথা ভেবে সেই শীততাপনিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহকে কোভিড সেফ হোম করার চূড়ান্ত চিন্তাভাবনা নেওয়া হয়েছে।
ডেন্টাল কলেজের প্রিন্সিপাল সত্যাব্রত মুখার্জী জানান রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য্য তরফে এই প্রস্তাব পেয়েছি আমরা। সেবিষয়ে শনিবার বৈঠক রয়েছে ডেন্টাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার প্রিন্সিপালের সঙ্গে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি জানান প্রেক্ষাগৃহকে করোনা চিকিৎসার কাজে লাগাতে কোনো সমস্যা নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এর প্রশাসনিক ব্লগের সঙ্গে লাগোয়া হওয়ায় রুগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রচুর সুবিধে হবে। কারন নার্স, চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধপত্রের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
পাশাপাশি কোনো রুগী হঠাৎ শারীরিক স্তিতি গুরুতর হলে তুড়ন্ত তাকে মেডিকেলের রিকু বা এইচডিইউতে স্থানান্তর করা সম্ভব হবে।তবে যেহেতু ডেন্টাল কলেজের চিকিৎসক ও কর্মীদের কোভিড রুগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পরিমিত স্বাস্থ্য কর্মীর প্রয়োজন। এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে ডেন্টাল স্বাস্থ্য কর্মীদের কোভিড রুগীর প্রাথমিক চিকিৎসার সংক্রান্ত প্রশিক্ষন প্রদানের বিষয়েও বলা হবে। এরপরই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হলে স্বাস্থ্য ভবনে যাবে প্রস্তাব।

Post a Comment