হিন্দু শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন
দি নিউজ লায়ন; আজ অক্ষয় তৃতীয়া ৷ আজ সমৃদ্ধির দিন ৷ হিন্দু শাস্ত্র অনুসারে এই দিন মা লক্ষ্মীর পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায়। তবে এমন কিছু করবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হন। সেই বিশেষ কাজগুলো কী হতে পারে তার একটা ধারণা নিচে দেওয়া হল।
১। অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। তুলসী পাতার বিশেষ প্রয়োগ হয় পুজোয়। তাই স্নান না করে এবং শুদ্ধ না হয়ে তুলসী গাছে হাত দেবেন না।
২। এদিন মা লক্ষী এবং ভগবান বিষ্ণুর পুজো আলাদা করে করবেন না। দুজনকে একই আসনে বসাবেন এবং একসাথে পুজো করবেন। এতে পুণ্য লাভ হয়।
৩। এই দিন শুদ্ধ মনে এবং শুদ্ধ পোশাক পরেই মা লক্ষ্মীর পুজো করতে বসা উচিত। শুদ্ধতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই তিথিতে।
.৪। এই দিন কারোর প্রতি ক্ষুন্ন মনোভাব রাখবেন না। মা লক্ষ্মীর পূজার সময় কারুর অনিষ্ট করার কথা ভাববেন না।
৫। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনার যে কোনো একটি বস্তু কিনে আনা উচিত। তবে কারও যদি সেই সামর্থ্য না থাকে তবে অন্যান্য ধাতুর কোন সামগ্রীও কিনতে পারেন।
৬। অক্ষয় তৃতীয়ার দিন উপনয়ন সংস্কার করা ঠিক নয় ৷ এদিন এমন কাজ করাকে অশুভ মনে করা হয় ৷
৭। অক্ষয় তৃতীয়ার দিন নতুন বাড়ির নির্মাণ কাজ করা যায় না ৷

Post a Comment