জরুরী ওষুধ কিনতে গিয়ে এলাকার দুই যুবকের হাতে ধর্ষণ হতে হলো দুই বোনকে
দি নিউজ লায়ন; জরুরী ওষুধ কিনতে গিয়ে এলাকার দুই যুবকের হাতে ধর্ষণ হতে হলো দুই বোনকে। পৈশাচিক তান্ডবের হাত থেকে বাদ পড়লো না নাবালিকাও। ঘটনাটি শিলিগুড়ি নিউ জলাপাইগুড়ি থানা এলাকার রামনগরের ঘটনা। নাবালিকার পরিবার জানায় রামনগর এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস তাদের। মঙ্গলবার দুই বোন জরুরি ওষুদ পত্র কিনতে এলাকার একটি দোকানে যায়।
সেখানে যুবতী ও তার নাবালিকা বোনকে মহল্লারই দুই যুবক প্রায় জোড় পূর্বক নানা কথা বলে ফুসলিয়ে একটি ফাঁকা বাড়িতে টেনে নিয়ে সেখানে দুইজনকে ধর্ষণ করে অভিযুক্ত পবন অধিকারি ও ভোলা শা। কাউকে কিছু বললে তার ও তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় ওই অভিযুক্ত দুই যুবক। প্রথম দিন আতঙ্কে কাউকে কিছু না জানালেও বুধবার নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারকে পুরো বিষয়টি জানায় সে। পরিবারের তরফে এনজেপি থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা থেকে পলাতক। নির্যাতিতা নাবালিকা ও যুবতীর এলাকার উত্তেজিত স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় ও ভাংচুর চালায়।

Post a Comment