গোয়ালতোড় এর মাকলি গ্রামপঞ্চায়েত দখলের পথে তৃণমূল - The News Lion

গোয়ালতোড় এর মাকলি গ্রামপঞ্চায়েত দখলের পথে তৃণমূল

 


দি নিউজ লায়ন; ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লকের অন্তরগত গোয়ালতোড় থানার মাকলি গ্রামপঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে ৬ টি আসনে জয় লাভ করে বিজেপি ও ৫ টি আসনে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস।যার ফলে ওই গ্রামপঞ্চায়েতের দখল নেয় বিজেপি।


সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শালবনি  বিধানসভা থেকে  তৃতীয়বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।তাই রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর হাত ধরে মাকলি গ্রামপঞ্চায়েতের দুই জন বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দান করেন।যার ফলে মাকলি গ্রামপঞ্চায়েতে  বিজেপি ৬ থেকে দুই কমে হল চারজন এবং তৃণমূলের পাঁচ থেকে  দুই বেড়ে হল সাত জন।যার ফলে মাকলি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হতে চলেছে এবং ঐ গ্রাম পঞ্চায়েত টি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.