মুর্শিদাবাদ জুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত ৩, আক্রান্ত ২ শতাধিক - The News Lion

মুর্শিদাবাদ জুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত ৩, আক্রান্ত ২ শতাধিক

 


দি নিউজ লায়ন; মুর্শিদাবাদে ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হল।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ২০০ জনের বেশি নতুন করে সংক্রামিত হয়েছেন।  জানা গিয়েছে, জেলায় ভ্যাকসিনের অভাব রয়েছে। অনেকেই প্রথম ডোজ পাচ্ছেন না। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে লোকজন এসেও ফিরে যাচ্ছেন। 


দ্বিতীয় ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেটাও অনেকেই পাচ্ছে না বলে অভিযোগ। পর্যাপ্ত পরিমাণ টিকা এলে চাহিদা মিটবে বলে স্বাস্থ্যদপ্তরের দাবি। মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, মাঝে মধ্যে ১০ থেকে ১৫  হাজার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় তা অনেক কম।প্রসঙ্গত, মুর্শিদাবাদে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে আগের তুলনায় এখন কিছুটা হলেও সচেতনতা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.