দুই পড়শীর বিবাদের জেরে নিহত বৃদ্ধ,বাঁচাতে গিয়ে জখম নাতি - The News Lion

দুই পড়শীর বিবাদের জেরে নিহত বৃদ্ধ,বাঁচাতে গিয়ে জখম নাতি

 


দি নিউজ লায়ন;  দুই পড়শীর চূড়ান্ত বিবাদের জেরে জমির ফসল কাটাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর আগাতে মৃত্যু প্রৌঢ়ের। মৃতের নাম ভাগ্যধর দোলুই (৫৬)। তাকে বাঁচাতে গিয়ে আহত মৃতের নাতি ঋত্বিক দোলুই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের খরগ্রাম এলাকায়। যদিও ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত ঝন্টু ঘোষ বলেই পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা যায়। এ ব্যাপারে থানার ওসি  বলেন," মৃতের বাড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে"। 


স্থানীয় সূত্রে জানা যায়,স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ঋত্তিক মাঠে ঘাস কাটতে গিয়ে ঝন্টু ঘোষের জমি থেকে ধান কেটেছে এই অভিযোগ তুলে তাকে মারধর শুরু করে। ঋত্তিকের দাদু বাধা দিতে গেলে পাশে থেকে একটি লোহার বালতি তুলে তার মাথায় এলোপাথারি আঘাত করতে থাকলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত অবস্থায় ঋত্তিক কে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে প্রথমিক চিকিৎসার পর তাকে শঙ্কট জনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা। খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ওই পৌঢের দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.