বোলপুর ছাড়লেন বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় - The News Lion

বোলপুর ছাড়লেন বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  ভোটে হেরে রবিবারই রাতারাতি বোলপুর ছাড়লেন বিজেপির সবথেকে শিক্ষিত প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়। লুকিয়ে এভাবে পলায়ন করায় ক্ষুব্ধ খোদ দলের কর্মী সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ প্রকাশ করছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।


বোলপুর কলেজে রবিবার কড়া নিরাপত্তায় গণনা শুরু হয়। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা ও বিজেপি প্রার্থী ড অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও গণনা শেষে দেখা যায় বোলপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ড অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৪১৬৩ ও তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা পান ১১৬৪৪৩ ভোট। ২২২৮০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন বিজেপি প্রার্থী। এর পরেই শান্তিনিকেতন টুরিস্ট লজ এসে বাক্স গুটিয়ে কাউকে কিছু না জানিয়ে চম্পট দেন। তাঁর এভাবে চলে যাওয়ার কথা ছিল না খোদ স্থানীয় নেতা ও কর্মী সমর্থকদের কাছেও। 


এদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটতেই যে প্রার্থীর হয়ে এত লড়াই ময়দান ছেড়ে তিনি চলে যাওয়ায় ক্ষোভ উতরে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। একরাশ ক্ষোভ প্রকাশ করে বিজেপি সমর্থক শেলী অধিকারী লেখেন উচ্চ নেতৃত্বদের Over Confidence পুরো দলটাকে শেষ করলো,,,এবার কর্মীদের সুরক্ষা আপনারা দেবেন তো?নাকি এবার পালিয়ে বেড়াতে বলবেন?

তিলে তিলে গড়ে তোলা বাগান কিছু বিষবৃক্ষ এনে শেষ হয়ে গেলো এখন মালিরা কোথায় আশ্রয় নেবে বলতে পারেন? বলছি নেতারা ফোন অফ করে ঘুমিয়ে পরুন, কেউ এরিয়া ছেড়ে কেটে পরুন, লাথ খাওয়ার জন্য তো কর্মীরা আছেই। 


বিজেপির এই ফলাফলে এমনিতেই হতাশ কর্মীসমর্থকরা। উপরন্তু বিজেপির শিক্ষিত প্রার্থী ড অনির্বাণ গঙ্গোপাধ্যায় যেভাবে পাততাড়ি গুটিয়ে ময়দান ছেড়ে পালিয়েছেন এতে আতঙ্কে রয়েছেন খোদ কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ শুধুমাত্র দলকে ভালোবেসে দিনরাত এক করে নিঃস্বার্থ ভাবে পরিশ্রম করলাম, আর্ট যার জন্য পোস্ট করলাম তিনি আমাদের এ রকম বিপদের মুখে ঠেলে চলে গেলেন। উনার এই আচরণে আমরা হতাশ। যদিও যাকে ঘিরে এই অভিযোগ সেই ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রতিক্রিয়া চাওয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন তোলেননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.