তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬ - The News Lion

তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

 


দি নিউজ লায়ন;  তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে রায়না থানার হিজলনা এলাকায়। ধৃতদের নাম সুশান্ত কাঁড়ি, অসীম বাগ, বাচ্চু মালিক, উজ্জ্বল কাড়ি, রেণুপদ বাগ ও ইন্দ্রজিৎ কাঁড়ি। হিজলনাতেই তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ বিজেপি কর্মী-সমর্থকরা লাঠি, টাঙি, তরোয়াল প্রভৃতি নিয়ে তৃণমূলের লোকজনের উপর আচমকা হামলা চালায়।


 হামলায় অর্জুন সাঁতরা, বরুণ সাঁতরা, ভোলালাল সাঁতরা, জগন্নাথ সাঁতরা, ভিকুবর সাঁতরা ও দীপিকা সাঁতরা জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে তৃণমূল কর্মী হরিবিলাস সাঁতরা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই রবিবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.