তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ - The News Lion

তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়ন; তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় বিজেপির ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটে ভাতার থানার স্বর্ণচালিদা এলাকায়। পুলিস জানিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ বিজেপির লোকজন লোহার রড, লাঠি, প্রভৃতি নিয়ে সত্যজিৎ দাসের বাড়িতে চড়াও হয়। তাঁর বাবা ভূবন দাসকে মাথায় রড দিয়ে আঘাত করা হয়।


 তাঁকে বাঁচাতে যান তাঁর স্ত্রী অনিমা দাস। তাঁকেও মারধর করা হয়। তাঁদের মার খেতে দেখে বাঁচাতে আসেন শোভা দাস। তাঁর মুখে ছুরি চালিয়ে দেয় একজন। তাতে তাঁর ঠোঁট কেটে যায়। এরপর বাড়িতে ভাঙচুরও চালানো হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে বিজেপির লোকজন পালিয়ে যায়। জখম শোভা ও ভূবনকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শোভাকে ছেড়ে দেওয়া হয়।


 ভূবন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কথা জানিয়ে সত্যজিৎ থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম জয়দেব দাস, বুধু কুমার দাস, রাজেশ্বর দাস ও উত্তম কুমার দাস। স্বর্ণচালিদা গ্রামেই তাদের বাড়ি। রবিবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৭ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.