রাজ্যের সাথে জেলায়ও বিজেপি ধরাশায়ী - The News Lion

রাজ্যের সাথে জেলায়ও বিজেপি ধরাশায়ী

 


দি নিউজ লায়ন;  , রাজ্যের সাথে জেলায় বিজেপি ধরাশায়ী। তবে গত লোকসভা নির্বাচনের গলসী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। সেখানে এবার বিপুল ভোটে তৃনমূল কংগ্রেস জিতেছে। জেলার ১৬ টি আসনের মধ্যে ১৬ টিতেই তৃনমূল কংগ্রেস জিতেছে। জেলার দুটি লোকসভা আসনের মধ্যে একটি বিজেপি ২৪০০ ভোটে জেতে। আর একটি আসনে তৃনমূল কংগ্রেস জিতলেও পরে তৃনমূল কংগ্রেস টিকিটে জেতা সুনীল মন্ডল বিজেপিতে চলে যায়। 


 সব মিলিয়ে লোকসভার ভোটের গলসী বিধানসভা হার থাকলেও এবার তৃনমূল কংগ্রেস তার জমি ফিরে পেয়েছে। জেলার প্রায় সব কটি আসনে তৃনমূল কংগ্রেস জয়ের মার্জিন বাড়িয়ে নিয়েছে। জেলার দুই মন্ত্রীও জয়ের পথে। গত বিধানসভায় বামেদের দখলে থাকা দুটি আসনও তৃনমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। সব মিলিয়ে সবুজ ঝড়ে কাত ভাজপা। আর এক সময়কার লালদূর্গ যে সবুজ দূর্গে পরিনত হয়েছে তাও একবার ফের প্রমাণিত হলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.