নবদ্বীপে তৃণমূল প্রার্থী জয়ী, উল্লাস শহর জুড়ে
দি নিউজ লায়ন; নবদ্বীপের তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্করকে ১৮ হাজারেরও অধিক ভোটে হারিয়ে জয় লাভ করলেন। তিনি প্রথম থেকেই জেতার ব্যাপারে ছিলেন ১০০% আশাবাদী ছিলেন। সকাল থেকেই নবদ্বীপ শহর জুড়ে তৃনমূল কর্মী সমর্থকদের উল্লাস লক্ষ করা গেছে। আর বেলা গড়াতেই তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহার জয়ের খবর আসতেই তৃনমূলের কর্মী-সমর্থকরা নবদ্বীপ শহর জুড়ে সবুজ আবির মেখে এবং মুখে জয় বাংলা স্লোগান তুলে আনন্দে মেতে উঠলেন। এক কথায় নবদ্বীপ শহর সবুজে সবুজ হয়ে উঠলো।

Post a Comment