বারুইপুরে সবুজের জয় জয়কার
দি নিউজ লায়ন; , রাজ্যে সবুজের জয় জয়কার। এর মধ্যে বারুইপুরপশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদায়ী অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তৃতীয়বারের জন্য লড়াইয়ে নেমে হ্যাটট্রিক করলেন, নতুন বিধায়ক হিসাবে আত্মপ্রকাশ করলেন সোনারপুর দক্ষিনের তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। একই সঙ্গে বারুইপুর পূর্ব থেকে বিভাস সরদার ও কুলতলি কেন্দ্র গনেশ মন্ডল জয়ী হলেন প্রথমবার। জয়নগরে আবার দ্বিতীয়বার জয়ী হলেন তৃণমূলের শিক্ষক প্রার্থী বিশ্বনাথ দাস। এদিন সকাল থেকেই গননা শুরু হতেই জয়ের ব্যবধান বাড়ছিল প্রার্থীদের।
বিমান বন্দোপাধ্যায় ৬১ হাজার ৪১০ ভোটে জয়ী হয়েছেন। বারুইপুর পূর্বের বিভাস সরদার ৫০ হাজার ৫০৫ ভোটে জয়ী হয়েছেন। সোনারপুর দক্ষিনের লাভলি মৈত্র এবার ২৫ হাজার ভোটে প্রথম জয়ী হলেন। সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম ৩৫ হাজার ৭৪৭ ভোটে জয়ী হয়েছেন। জয়নগরের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস ৩৮ হাজার ৮৫২ ভোটে জয়ী হয়েছেন, কুলতলির গনেশ মন্ডল ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যেই গননা শুরু হয়। গননাকেন্দ্রের খাবারের ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী থেকে শুরু করে সরকারি কর্মীরা। এদিন জয়ের পর বিমান বন্দোপাধ্যায় বলেন, আরও দায়িত্ব বাড়লো। এই জয় মমতার জয়। মানুষের জয়।

Post a Comment