জলদাপাড়ার গণ্ডার খুনের ঘটনায় গ্রেফতার আরও এক চোরাশিকারি - The News Lion

জলদাপাড়ার গণ্ডার খুনের ঘটনায় গ্রেফতার আরও এক চোরাশিকারি

 


দি নিউজ লায়ন;  জলদাপাড়ার গণ্ডার খুনের ঘটনায় আরো এক চোরাশিকারিকে গ্রেফতার করল বনদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গণ্ডার খুনে ব্যাবহৃত রাইফেলও উদ্ধার করেছে বন দফতর। জানা গিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দুটো রাইফেল, ২৪ রাউন্ড তাজা কার্তুজ ও তিনটে সাইলেন্সার উদ্ধার করা হয়েছে। জঙ্গলের ভেতরেই এই রাইফেল, কার্তুজ ও সাইলেন্সার মাটি খুড়ে লুকিয়ে রাখা হয়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই জায়গার কথা জানতে পারে বন দফতর। 


পরে ধৃতকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়ে রাইফেল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে এখনই ধৃতের নাম প্রকাশ করছে না বনদফতর। তবে জানা গিয়েছে ধৃতের বাড়ি আলিপুরদুয়ার শহর লাগোয়া বঞ্চুকামারি এলাকায়। উল্লেখ্য ৪ এপ্রিল জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের জঙ্গলে একটি বয়স ১৫ এর স্ত্রী গণ্ডার মেরে খড়্গ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। পরে এই ঘটনার সাথে যুক্ত তিন জনকে মনিপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই স্থানীয় এই চোরাশিকারির খোজ পায় বনদফতর।


 বৃহস্পতিবার স্থানীয় এই চোরাশিকারিকে গ্রেফতার করে গণ্ডার খুনে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করে বন দফতর। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, “ আমরা তদন্তের স্বার্থে ধৃত ব্যাক্তির নাম প্রকাশ করছি না। এই ঘটনার সাথে যুক্ত অন্যান্যদের খোজে তল্লাসি শুরু হয়েছে। তবে গণ্ডার খুনে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।” ৪ এপ্রিল জলদাপাড়ায় গণ্ডার খুনের ঘটনার পর এই রাজ্যে  গণ্ডারের আবাস্থল গরুমারা জাতীয় উদ্যান  ও জলদাপাড়া জাতীয় উদ্যানে দুষ্কৃতিদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.