পূর্ব মেদিনীপুরে ভাজপার টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা যোগ দিলো তৃণমূলে - The News Lion

পূর্ব মেদিনীপুরে ভাজপার টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা যোগ দিলো তৃণমূলে

 


দি নিউজ লায়ন;  পূর্ব মেদিনীপুর জেলার বিজেপিতে ভাঙ্গন।ভাজপার টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা যোগ দিলো তৃণমূলে।ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের বাধিয়া পঞ্চায়েতে।পুরানো দল ছেড়ে শুক্রবার তৃণমূলে যোগদান করলেন উত্তর বাধিয়া গ্রাম সংসদের  বিজেপির পঞ্চায়েত সদস্যা  পুষ্পিতা গিরি । তাঁর হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন  রামনগর ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী । উল্লেখ্য বাধিয়া পঞ্চায়েতের ২১টি আসন ।এর মধ্যে ১৭টিতে জয়ী হয়ে তৃণমূল পঞ্চায়েতের ক্ষমতা দখল করে ।বাকী ৪টি আসনে জয়ী হয়েছিলো বিজেপি প্রার্থীরা।


 রামনগর ১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী জানিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির চার জন পঞ্চায়েত সদস্য তাঁদের সাথে যোগাযোগ করছিলেন।তবে দলের স্থানীয় কর্মী ও নেতৃত্বদের সাথে আলোচনা করে এনাদের যোগদান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খালেক কাজীর দাবি আগামী দিনে বাকী তিন জন পঞ্চায়েত সদস্যও তৃণমূলে যোগদান করবেন। উত্তর বাধিয়া গ্রাম সংসদের  দলত্যাগী বিজেপির পঞ্চায়েত সদস্যা  পুষ্পিতা গিরি জানিয়েছেন তাঁর পুরানো দল উন্নয়নের বিষয়ে কোন ভাবনা চিন্তা করেনা।ধর্মে ধর্মে হানাহানি করে রাজনীতি করতে চায় ।কিন্তু মানুষ উন্নয়ন চায়,অন্ন চায়,বাসস্থান চায় । আর এটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দল তৃনমূল দিতে পারে ।তাই তৃণমূলে যোগদান করলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.