মিষ্টিমুখ করিয়ে বীরভূমে ঘরছাড়াদের ঘরে ফেরাল তৃণমূল - The News Lion

মিষ্টিমুখ করিয়ে বীরভূমে ঘরছাড়াদের ঘরে ফেরাল তৃণমূল

 


দি নিউজ লায়ন; বিধান সভা  নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলো।  গ্রাম ছেড়ে যাওয়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরালেন তৃণমূল নেতারা।  অজয়পুর গ্রামে তৃণমুল নেতা কাজল শেখের নেতৃত্বে ৫০ টি বিজেপি পরিবার কে বাড়িতে ফিরিয়ে আনা হল। শুক্রবার একই রকমভাবে সাঁইথিয়া বিধানসভার কোমা  গ্রামের তৃণমূল নেতা বলরাম মণ্ডল পাঁচটি গ্রামের একশো কুড়িটি পরিবার কে গ্রামে ফিরিয়ে নিয়ে আসেন। পাশাপাশি তাদের মিষ্টি মুখ করানো হয়।


গ্রামে  ফিরতে পেরে খুশি সুখদেব ডোম, রাজকুমার বাগদী, তাদের দাবি নির্বাচনের ফল ঘোষণার পর তারা গ্রাম ছেড়ে আত্মীয়ের বাড়ি  চলে গিয়েছিল। কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বলরাম মন্ডল ওদের সাথে ফোনে যোগাযোগ করে আশ্বাস দেয় গ্রামে থাকতে তাদের কোনো অসুবিধা হবে না, বিরোধী   রাজনৈতিক দলের সমর্থক হলেও গ্রামের প্রতিবেশী হিসেবে সসম্মানে তারা থাকবে।


আসাস পাওয়ার পরেই তারা নিশ্চিন্তে তৃণমূল গ্রামে ফিরে আসে। অধিকাংশ বিজেপি কর্মীর দাবি, নির্বাচনে বিজেপির পরাজয় হবার পরে আতঙ্কে ছিল তখন  জেলার বিজেপি নেতা ও বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা কে কর্মীদের পাশে দেখা যায়নি। উল্টে সভাপতির বন্ধ ছিল। তাই গ্রামে গ্রামে তৃণমূল নেতাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিজেপি কর্মীরা। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর অন্য রাজ্যে গিয়ে বাংলার বদনাম করছেন, অভ্যাসে পরিণত করে ফেলেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.