রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার পর্যালোচনা করতে এবার রাজ্য আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল
দি নিউজ লায়ন; রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার পর্যালোচনা করতে এবার রাজ্য আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর রাজ্যে পাঠানো হচ্ছে অতিরিক্ত সচিব পর্যায়ের এক আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল।
তাঁরা রাজ্যে এসে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করবেন এবং রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ। তিনি বলেছেন, একটা সময় দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা তাদের দলের সমর্থকদের উসকে ছিলেন। তারই জনরোষে এইসব ঘটনা ঘটছে। এইসব হামলার পিছনে তৃণমূল নেই।

Post a Comment