দুর্গাপুরের ১০০ জন ঘরছাড়া বিজেপি কর্মী ঘরে ফিরল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
দি নিউজ লায়ন ; ২ মে ভোটের ফলাফল বের হতেই রাজ্য জুড়ে হিংসার আগুন ছড়াচ্ছে ভাজপা। বিভিন্ন জেলায় একাধিক তৃণমূল নেতা-কর্মী খুন হয়েছেন। তৃণমূল কর্মীরা ঘরছাড়া। প্রতিদিন হামলা হচ্ছে তৃণমূলের ওপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শান্তির বার্তা দিতে সৌজন্য দেখাল তৃণমূল।
দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডে এক ব্যাতিক্রমি ছবি দেখা গেল আজ।ফল ঘোষণা হতেই এই ওয়ার্ডের ১০০ জন বিজেপি কর্মী ঘরছাড়া হন ভয়ে।যদিও তাদেরকে কেও ভয় দেখাননি বা তাদের বাড়ি বাড়ি আক্রমনের কোনও ঘটনা ঘটে নি।তারা ভয়ে পালিয়ে যান।
এই কথা শোনার পরে ওই ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর তথা দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ওই ১০০ জনকে বাড়িতে ফিরে আসার জন্য তাদের কাছে আবেদন করেন।আজ তারা ফিরে আসা মাত্রই তাদেরকে টিএমসির জয়ের জন্য মিষ্টি খাইয়ে তাদেরকে বাড়ি বাড়ি দিয়ে আসেন রমাপ্রসাদ হালদার। হাতজোড় করে তাদের পরিবারের মানুষের কাছে জানান তারা এই পরিবারগুলির পাশে আছে।এ যেন এক ব্যাতিক্রমি ছবি বর্তমান সময়ে এরাজ্যে।

Post a Comment