প্রশান্ত কিশোরকে কি পুরুষ্কার দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো - The News Lion

প্রশান্ত কিশোরকে কি পুরুষ্কার দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো


দি নিউজ লায়ন; এবার প্রশান্ত কিশোরকে বড় পুরস্কার দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলের।   শোনা যাচ্ছে প্রশান্ত কিশোরকে রাজ্যসভায় পাঠাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় আনার এর চাইতে বড় পুরস্কার আর কী হতে পারে।


এই মুহূর্তে রাজ্যসভার শূন্য আসন নিয়ে চর্চা শুরু হয়েছে।  একটি আসন শূন্য রয়েছে। আরও একটি আসন শূন্য হবে শীঘ্রই । আর এই দুটি আসনে তৃণমূলের তরফে প্রশান্ত কিশোর এবং প্রাক্তন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তৃণমূল সূত্রে জানা গেছে এই দুজনের নাম নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। প্রশান্ত কিশোর আর ভোট কুশলীর কাজ করবেন না বলে তৃণমূলকে রাজনৈতিক বার্তা দিয়েছেন। 


যার ফলে রাজ্যসভায় প্রশান্ত কিশোরকে পাঠানোর বিষয়টাও আরো স্পষ্ট হয়ে গেছে। ঠিক এই সময়েই রাজ্যসভায় তৃণমূলের দুটি আসনে প্রতিনিধি পাঠানোর সময় এসে গেছে। প্রশান্ত কিশোরের রাজনৈতিক কাজের ইতিহাস রয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গেও প্রশান্ত কিশোরের সুসম্পর্ক সুবিদিত। তাই তাকে  তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়া নিয়ে কোনও বাধা থাকার কথা নয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.